পাওনা টাকা চাওয়ায় চবির কর্মচারীকে মারধর করল ছাত্রলীগ কর্মী

০১ মে ২০২০, ১২:১৫ PM

© ফাইল ফটো

পাওনা টাকা চাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। বুধবার (২৯ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় প্যাগোডার সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই কর্মচারীর নাম মো. আব্দুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের কর্মচারী। আব্দুল্লাহকে মারধর করেন স্থানীয় জোবরা গ্রামেরর বাসিন্দা রাশেদ এবং মুজাহিদ নামে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মী ও তাদের সহযোগিরা।

জানা গেছে অভিযুক্ত রাশেদ বিশ্ববিদ্যালয় পরিবহন দফতরের চালক। বুধবার দুপুরে আব্দুল্লাহ পাওনা টাকা চাইতে গেলে দিতে অস্বীকার করেন রাশেদ। এতে তাদের মধ্যে কথা কাটাকাটির পর দু’জনই বাসায় চলে যান। সন্ধ্যায় আব্দুল্লাহকে ফোন করে ডেকে নিয়ে যান রাশেদ। আব্দুল্লাহ দেখা করতে গেলে রাশেদ এবং মুজাহিদসহ ১৫-২০ জন তাকে মারধর করে। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আব্দুল্লাহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, তাকে মারধরের বিষয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬