সিলেটে সরকারি চাল আত্মসাতের চেষ্টা, জনতার লুট

২৬ এপ্রিল ২০২০, ০৬:০৬ PM

© সংগৃহীত

সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জে ১০ টাকা দরের ৫৭০ বস্তা চাল আত্মসাতকালে চালভর্তি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। পরে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চালভর্তি ট্রাকটি লুট করা হয় অভিযোগ ওঠেছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরের দিকে কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজন ডিলার, ট্রাকচালক ও হেলপার এবং চাল লুটে জড়িত দুজনসহ ৬ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে কালিগঞ্জ বাজারের হোসেন অ্যান্ড সন্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডিলারের লোকজন সরকারি চাল ট্রাক থেকে নামানো শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। চালককে জিজ্ঞাসা করা হলে সে জানায়, চালগুলো কালিগঞ্জ বাজারের দুইজন ব্যবসায়ীর। এসময় চালক সরকারি চালের কোন চালানপত্র দেখাতে না পারায় উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আসার আগেই এলাকার কিছু লোক চাল লুটে নেয়া শুরু করেন। ট্রাক থেকে শতাধিক বস্তা চাল লুট হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

খবর পয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ওসি মীর আব্দুন নাসের তাৎক্ষণিক ঘটনাস্থলে যান।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, ট্রাকে ৩৪৬ বস্তা চাল পেয়েছে পুলিশ। চাল পাচারের অভিযোগে খাসেরাগ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ডিলার জয়নাল আহমদ (২৭), আইয়র গ্রামের আব্দুস সালামের ছেলে ডিলার আব্দুল মুকিত (৩১), কসকনকপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে ট্রাকচালক কামরুল ইসলাম (২৭), বারগাত্তা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সইফ উদ্দিনকে (৩০) ও চাল লুটপাটের ঘটনায় নগরকান্দি গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে দেলোয়ার হোসেন (২৯) ও দেওয়ানেরচক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বিপ্লব আহমদকে (২৮) আটক করা হয়েছে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬