গ্রিল কেটে বিদ্যালয়ের ল্যাপটপ চুরি

২৬ এপ্রিল ২০২০, ০৫:০৫ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে নগদ টাকা ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) এ ব্যাপারে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান।

অভিযোগে সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) কে বা কারা বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় প্রধান শিক্ষকের অফিস কক্ষের জানালার গ্রিল কেটে রুমে প্রবেশ করে। এসময় অফিস কক্ষে থাকা আলমিরার ড্রয়ার ভেঙে মূল্যবান জিনিস, টাকা ও ল্যাপটপ নিয়ে যায়।

প্রধান শিক্ষক মাহমুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকালে বিদ্যালয়ে এসে অফিস কক্ষে আসবাবপত্র তছনছ দেখতে পাই। চোরেরা একটি ল্যাপটপ, মডেম ও আলমারিতে রাখা প্রায় ১৭ হাজার টাকা নিয়ে গেছে।এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬