গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। চারজনের মধ্যে তিনজন নারী ও একজন শিশুপুত্র রয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে নিহতদের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার চারজন হলেন- ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তারা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। তিনি জানান, প্রাথমিকভাবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে পুলিশ তদন্ত করছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।