৮২ বোতল ফেন্সিডিলসহ বরিশাল মডেল কলেজের শিক্ষক আটক

২০ এপ্রিল ২০২০, ০৬:৫০ PM

© সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে ৮২ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম সুমন নামে এক কলেজ শিক্ষককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বেনাপোল পোর্টথানার শিকড়ী বটতলা থেকে একটি মোটরসাইকেলসহ বিজিবি তাকে আটক করে।আটক নজরুল ইসলাম সুমন বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে কয়েকজন লোক মাদকের একটি চালান নিয়ে সীমান্ত পার হচ্ছেন। পরে বিজিবি অভিযান চালিয়ে সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেল ধাওয়া করে সুমনকে ধরে। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের মধ্য থেকে ৮২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটকের আরো ৫ সহযোগী ছিলেন। সহযোগীদের মধ্যে রয়েছেন, আইনজীবী আলম রশীদ লিখন (৪২), ডাক্তার মিঠু (৩৫), ব্যাংকার মোঃ ডোনা (৩৫) ও ব্যবসায়ী হেলাল উদ্দিন বুলেট (৩৮) এবং মনির হোসেন (৪০) রয়েছে।

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬