সহপাঠীর উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা!

১৮ এপ্রিল ২০২০, ০৯:৩৬ AM

© ফাইল ফটো

রাজশাহীর মোহনপুরে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষকের সহযোগিতায় সহপাঠীর উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার নিজ শয়নকক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় উত্ত্যক্তকারী সহপাঠী পার্শ্ববর্তী গ্রামের আফজাল হোসেনের ছেলে গোলাম মোস্তফা ও তাকে সহায়তাকারী ঘাসিগ্রাম স্কুলের সহকারী শিক্ষক শরিরত আলীসহ সাত জনের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা করেছেন ঐ স্কুলছাত্রীর বড়ো ভাই।

পুলিশ চার জন আসামিকে গ্রেফতার করেছে। এরা হলো, শিক্ষক শরিরত আলী, ঘাসিগ্রামের দুলাল হোসেন, তার স্ত্রী রুবিনা বেগম ও ইউপি সদস্য ওমর আলী। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close