করোনা পরিস্থিতে সেলফি তোলার সময় খুব কাছাকাছি চলে আসায় থাকছে না সামাজিক দূরত্ব বজায়। বর্তমানে গরীব বা অসহায় মানুষকে সাহায্য করার পর সেটা আবার ছবি তুলছে অনেকে। এবার গরীব বা অসহায় মানুষকে সাহায্য করার পর তার সঙ্গে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের রাজস্থানের কোটা জেলা প্রশাসন।
কোটার জেলা প্রশাসকের বক্তব্য, সেলফি তোলার নামে অনেকেই ভুলে যাচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখার কথা। তাই বাধ্য হয়ে সেলফিতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
বর্তমানে গরীব বা অসহায় মানুষকে সাহায্য করে সেটা আবার ছবি তোলে বিভিন্ন জায়গায় দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাওয়া যাচ্ছে ভারত কিংবা বাংলাদেশের এমন হাজারো ছবি। বেশিরভাগ ছবি দেখলেই মনে হবে কাউকে সাহায্য করাটা গৌণ। ছবি তোলাটাই যেন মূল উদ্দেশ্য! এর ফলে যাকে দান করছেন সেই সহায়-সম্বলহীন মানুষটাকে যে সামাজিক সমস্যায় পড়তে হতে পারে, সে কথা আমাদের মাথায় আসে না!
তাছাড়া, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীতে ছবি তোলার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও মেনে চলা হয় না। এর ফলে একদিকে যেমন সামাজিক অবক্ষয় হচ্ছে, অন্যদিকে তেমনি করোনা ছড়ানোর ঝুঁকিও থাকছে।
করোনা-মোকাবেলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি। এই ঝুঁকি থেকে বাঁচতে এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কোটা প্রশাসন।
সাহায্যকারীদের উদ্দেশ্যে তাদের বার্তা- নিঃসন্দেহে আপনারা সাহায্য করে মানুষের উপকার করছেন। কিন্তু, কোনওভাবেই খাবার বিতরণের সময় সেলফি তোলা বন্ধের জন্যই এই নজিরবিহীন সিদ্ধান্ত কোটা প্রশাসন।