করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু, লাশ পড়ে আছে নৌকায়

০৯ এপ্রিল ২০২০, ০১:৫৩ PM

© প্রতিকী ছবি

করোনা উপসর্গ নিয়ে নরসিংদীতে এক নারী গার্মেন্টস কর্মী (৩৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে তিনি কাজ করতেন বলে জানা গেছে।

জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন ওই নারী। নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করার পর শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। এরমধ্যে বুধবার তার শ্বাসকষ্ট শুরু হলে রাতে নরসিংদীর নিজ বাড়ি আলোকবালীতে চলে আসেন তিনি।

সকালে তার শ্বাসকষ্ট আরও বেড়ে গেলে বটতলী এলাকায় ডাক্তার দেখাতে যান। সেখানেই তার মৃত্যু হলেলাশ স্বামীর বাড়ি কাজিরকান্দি গ্রামে নেওয়া হয়। কিন্তু করোনা উপসর্গ থাকায় গ্রামের মানুষ তাকে দাফন করতে দেয়নি।

পরে বাবার বাড়ি আলোকবালীর উদ্দেশে রওনা দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ নদীর ঘটে নৌকায় পড়ে আছে বলে জানা গেছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইবরাহিম টিটন জানান, মৃত নারীর নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য বিভাগের একটি দল রওনা হয়েছে। নমুনা সংগ্রহের পর লাশ দাফন করা হবে।

এদিকে নারায়ণগঞ্জ থেকে দুই গার্মেন্টস শ্রমিক নিজ বাড়ি হাজিপুর এলাকায় গেলে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশে খবর দেয়া হলে পরে তারা পালিয়ে যান।

নরসিংদীতে মোট তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সেখানকার শাহপুর ৫টি গ্রাম, ডৌকারচরের একটি গ্রাম এবং পলাশের ইসলামপাড়া গ্রাম লকডাউন করা হয়েছে। এছাড়াও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২৩১ জনকে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬