গাজীপুরে এক বাড়িতে তিন মরদেহ, ঘটনাস্থলে পুলিশ

৩১ মার্চ ২০২০, ১০:৫৩ AM

© প্রতিকী ছবি

গাজীপুরের কাশিমপুর থানার পনিশাইল এলাকা থেকে একই ঘরে তিনজনের লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। নিহতরা হলেন- মোশারফ হোসেন (২৮), তার স্ত্রী হোসনে আরা (২২) ও তাদের আড়াই মাসের মেয়ে মোহিনী।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বাড়ি পানিশাইল এলাকায়। ঘরের ভেতর আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচানো মোশারফের ঝুলন্ত মরদেহ এবং বিছানায় তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ধারণা করছে, কোনো কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬