সোনার গহনা ভরা তরুণীর বিবস্ত্র লাশ উদ্ধার

১৮ মার্চ ২০২০, ১০:৩৩ AM

© টিডিসি ফটো

হাত বাঁধা অবস্থায় কালভার্টের নিচে পাওয়া গেলো তরুণীর ক্ষতবিক্ষত নগ্ন লাশ। এ ঘটনা পর পরই পুলিশকে খবর দেয়া হয়। মঙ্গলবার ভারতের হায়দরাবাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সদস্যা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তরুণীর শরীরে কোনও পোশাক নেই। তার হাত রশি দিয়ে শক্ত করে বাঁধা। আর তার মুখ পাথর দিয়ে থেঁতলে দেয়া হয়েছে। পরে দেহটি উদ্ধার করে সঙ্গে সঙ্গেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনায় তরুণীর পরিচয় এখনও জানা না গেলেও তার বয়স ২৫-৩০ বছরের মধ্যেই হবে। পুলিশকে যে বিষয়টি আশ্চর্য করেছে, ওই তরুণীর শরীরে একাধিক সোনার গহনা থাকলেও তা অক্ষতই রয়েছে। অর্থাৎ চুরি বা ডাকাতির কোনও ঘটনা ঘটেনি বলেই অনুমান পুলিশের। সেক্ষেত্রে ধর্ষণ বা গণধর্ষণ করে খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।

গত বছর ডিসেম্বরে হায়দরাবাদের পশু চিকিত্‍‌সককে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছিল চার অভিযুক্তের। যেখানে নিগৃহিতার গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়া হয়েছিল, সেখানে ঘটনার পুনর্নির্মাণের জন্য ভোরে নিয়ে যাওয়া হয়েছিল চার অভিযুক্তকে। এরপর এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তের।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close