হুজুরের পরকীয়া প্রকাশ করায় শিক্ষার্থীকে নির্যাতন

১২ মার্চ ২০২০, ০১:১১ PM

© সংগৃহীত

হাফেজিয়া মাদ্রাসা শিক্ষকের পরকীয়ার কথা তার স্ত্রীকে বলে দেয়ায় ক্ষিপ্ত হয়ে রবিউল ইসলাম মোল্লা (১৩) নামে এক শিক্ষার্থীকে রশি দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতন করেছে সেই মাওলানা। গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার পশ্চিম কালাদী এলাকায় ঘটে এই বর্বর নির্যাতনের ঘটনা।

নির্যাতনকালে শিক্ষার্থী বারবার জ্ঞান হারালে তাকে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আবারো নির্যাতন করে পাষণ্ড সেই শিক্ষক। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মাওলানাকে গ্রেপ্তার করেছে। গতকাল সকালে

নির্যাতিত শিক্ষার্থী শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন গরজিপাড়া এলাকার আজিজ মোল্লার ছেলে। তার বাবা একজন ঝালমুড়ি বিক্রেতা। রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় মজিবুর মিয়ার বাড়িতে তারা ভাড়ায় বসবাস করে। তাকে আহত অবস্থায় শিক্ষার্থী রবিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর পিতা আজিজ মোল্লা জানান, কাঞ্চন এলাকার মজিবুরের বাড়িতে ভাড়ায় বসবাস করে। এখানে ঝাল মুড়ি বিক্রি করেন তিনি জীবিকা নির্বাহ করেন। তার ৪ সন্তানের মধ্যে বড় ছেলে রবিউল ইসলাম মোল্লাকে কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্যে তিনি স্থানীয় কালাদী মদিনা মসজিদের হিফজখানায় কোরআন শিক্ষার জন্য ভর্তি করান। ওই মসজিদের হিফজখানার মাওলানা শাহজালাল স্থানীয় এক বিবাহিতা নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনা জেনে গিয়ে হিফজখানার কয়েকজন শিক্ষার্থী মাওলানার স্ত্রীকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়ে দেয়। এ নিয়ে মাওলানা শাহজালালের সাথে তার স্ত্রীর কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ হয়।

এনিয়ে মাওলানা শাহজালালের সঙ্গে তার স্ত্রীর কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এর জের ধরে গতকাল সকালে মসজিদের দ্বিতীয় তলায় একটি কক্ষে শিক্ষার্থী রবিউল ইসলাম মোল্লাকে স্ত্রীকে পরকীয়ার খবর বলার অভিযোগ এনে আটক করে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি পেটানো শুরু করেন মাওলানা। একপর্যায়ে মারের তীব্রতায় শিক্ষার্থী জ্ঞান হারালে তার চোখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আবারো নির্যাতন করে পাষণ্ড সেই মাওলানা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তার পরিবারের লোকজন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা আজিজ মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মাওলানা শাহজালালকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, হিফজখানার শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িত অভিযুক্ত মাওলানাকে গ্রেপ্তার করা হয়েছে।

টিকা সরবরাহে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬