র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ারের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

১২ মার্চ ২০২০, ০৯:১০ AM

© ফাইল ফটো

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার উদ্দেশ্যে প্রশ্ন করে স্ট্যাটাস দিয়েছেন। সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। বুধবার সন্ধ্যায় ওই স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘সততা, নিষ্ঠা আর শত চ্যালেঞ্জকে হাসিমুখে আলিঙ্গন করে দেশ ও মানুষের জন্য কাজ করা কি ক্ষমতার অপব্যবহার?’

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে তাদের ক্ষমতা বাতিল করার আবেদন জানিয়ে সম্পূরক রিট আবেদন করা হয়েছে। বুধবার চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষ থেকে রিটটি করা হয়।

হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন।

উল্লেখ্য, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম যোগদানের পর থেকে খাদ্য, ওষুধসহ নিত্যপণ্যের গুণগত মান, ভেজাল এবং মেয়াদ, হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অতিরিক্ত ফি নেয়াসহ নানা অপরাধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। তিনি ইতোমধ্যে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন।

নকল দুধ তৈরির দায়ে ভেজাল কারবারির জেল-জরিমানা
  • ১৮ এপ্রিল ২০২৬
তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’
  • ১৮ এপ্রিল ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের
  • ১৮ এপ্রিল ২০২৬
দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬