মানুষের মাংস রান্না করছেন স্বামী, পুলিশের দ্বারস্থ স্ত্রী

১১ মার্চ ২০২০, ১১:৩২ AM

© সংগৃহীত

মানুষের কাঁচা মাংস নিয়ে এসে স্ত্রীকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করেন স্বামী। এমন ঘটনা জানাজানি হওয়ার পর ভারতের উত্তরপ্রদেশের বিজনরের টিক্কোপুর গ্রামের বাসিন্দাদের হাড় হিম হয়ে গিয়েছিল। এ ঘটনায় স্ত্রী অভিযোগ করেন থানায় তারপর সঞ্জয় (৩২) নামের ওই স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়। এদিকে এ ঘটনার পর আর শ্বশুরবাড়িতে ফিরতে চাইছেন না তার স্ত্রী। যুবকটির মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।

জানা যায়, সোমবার বিকেলে টিক্কোপুর গ্রামের বাজারে গিয়েছিলেন সঞ্জয়ের স্ত্রী। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন রান্নাঘরে কিছু একটা রান্না করছেন মদ্যপ স্বামী। প্রথমে বিষয়টিতে গুরুত্ব না দিলেও পরে চোখ কপালে ওঠে তার। তিনি দেখেন, মানুষের একটি হাত ও আঙুল রয়েছে কড়াইতে। আর সেটি ভাজছেন তার স্বামী। এ দৃশ্য দেখার পরই আতঙ্কে চিৎকার শুরু করেন তিনি। তারপর রান্নাঘরের মধ্যে স্বামীকে আটকে রেখে প্রতিবেশীদের খবর দিয়ে সোজা চলে যান স্থানীয় থানায়। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সব ঘটনার কথা খুলে বলেন। এরপর তার সঙ্গে গিয়ে বাড়িতে থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা আরসি শর্মা জানান, স্থানীয় শ্মশানে পড়ে থাকা মানুষের মৃতদেহ থেকে মাংস কেটে একটি পলিব্যাগে করে বাড়িতে এনেছিল সঞ্জয়। তারপর তা দিয়ে রাতের খাবার তৈরি করছিল। তার স্ত্রী সেটা দেখতে পেয়ে পুলিশের দ্বারস্থ হন। পরে তাদের বাড়িতে গিয়ে মানুষের মাংস পাওয়া যায়।

বিএনপি নেত্রীদের বাইরে পেতে যাচ্ছেন জোট শরীকরাও
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
close