মাস্কের দাম বেশি রাখায় লাখ টাকা জরিমানা-জেল

১০ মার্চ ২০২০, ০৪:৫৬ PM

© সংগৃহীত

করোনা ভাইরাস কেন্দ্র করে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি ও অবৈধ ওষুধ মজুদ রাখায় অভিযান চালিয়ে একজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও আট ফার্মেসিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিভিন্ন ফার্মেসিকে মুচলেকার মাধ্যমে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কালির বাজারের পাইকারি ও খুচরা ওষুধ মার্কেটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, আবদুল মতিন ও নাছরীন আক্তার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় নূরুল মেডিক্যাল কর্নারের কর্মচারী বিশ্বজিত দাসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এছাড়া নুরুল মেডিকেল কর্নার, রাজু মেডিক্যাল কর্নার, হাসান ফার্মেসি, হক ফার্মেসিসহ আট ফার্মেসিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, করোনাভাইরাসকে কেন্দ্র করে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের দাম অধিক বাড়িয়েছে ব্যবসায়ীরা। এতে জনগণের মধ্যে আতংক তৈরি হয়েছে।

সেই প্যানিক দূর করতেই আমরা অভিযান চালাই। অভিযান কালে ভোক্তা অধিকার আইনে একজনকে একমাসের কারাদন্ড ও বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসিগুলো থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬