যে হাসপাতালে রোগীকে বাঁশের সঙ্গে বেঁধে অস্ত্রোপচার করা হয়!

০৮ মার্চ ২০২০, ১০:১৩ AM

© টিডিসি ফটো

লোহার গ্রিলের গায়ে ‘মাতৃ সেবাসদন’। এটা একটি হাসপাতাল। যেখানে রোগীদের বাঁশের সঙ্গে বেঁধে অস্ত্রোপচার করা হয়। কি খুব অবাক হচ্ছেন তাই না। এমনই এক হাসপাতেল খোঁজ মিলেছে ভারতের পশ্চিমবঙ্গে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ডায়মন্ড হারবারের মন্দিরবাজার এলাকার একটি বাড়িতে ওই ‘হাসপাতাল’টি রয়েছে। ভুয়া ডাক্তারের খোঁজ করতেই এটির সন্ধান পাওয়া গেছে। এলাকার লোকজন বাড়িটিকে চেনেন ‘গোপাল ডাক্তারের হাসপাতাল’ নামে।

সরেজমিনে দেখা গেছে, ঘরের এক পাশে সবুজ রঙের একটি টেবিল। সেই টেবিলের পায়ার সঙ্গে দুটি বাঁশ দড়ি দিয়ে বাঁধা। টেবিলের ওপরে ছড়ানো স্যালাইনের বোতল, কিছু কাগজপত্র আর কয়েকটি চটের ব্যাগ।

পুলিশ জানায়, ওই বাড়িতে গিয়েই গর্ভস্থ সন্তানকে হত্যা করিয়েছিল সারোগেসি মামলায় অভিযুক্ত গর্ভদাত্রী মা (সারোগেসি মাদার) কাশ্মীরা মোল্লা।আর ওই সারোগেসি-প্রতারণা মামলার তদন্তে ‘ডা. গোপাল মালিক’ নামে এক ভুয়া চিকিৎসকের খোঁজ করতে গিয়ে এমনই ‘হাসপাতালের’ হদিস পান তদন্তকারীরা। তদন্তকারীরা জানতে পেরেছেন, অস্ত্রোপচার করাতে ওই বাঁশের সঙ্গেই দড়ি দিয়ে রোগীদের হাত বেঁধে নেয়া হয়।

শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৩ এপ্রিল ২০২৬
দুই দশক পর প্রথম পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা 
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর …
  • ২৩ এপ্রিল ২০২৬
মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ৬ মে
  • ২৩ এপ্রিল ২০২৬