মোবাইলে ইয়াবার অর্ডার পেতেন সাইফুল

০৬ মার্চ ২০২০, ০১:১০ PM

© সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে ৯৮টি ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম এক যুবককে আটক করেছে র‌্যাব। তিনি মোবাইলে অর্ডার নিয়ে ইয়াবা সরবরাহ করতেন। আটক ওই ব্যাক্তি উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ পাথালিয়া গ্রামের সওদাগর পাড়া থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে ৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, আটক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তিনি মোবাইলে অর্ডার নিয়ে বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৩ এপ্রিল ২০২৬
দুই দশক পর প্রথম পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা 
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর …
  • ২৩ এপ্রিল ২০২৬
মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ৬ মে
  • ২৩ এপ্রিল ২০২৬