খাগড়াছড়িতে সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ২

০৩ মার্চ ২০২০, ০১:৪১ PM

© টিডিসি ফটো

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ চারজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৩রা মার্চ) মাটিরাঙ্গা উপজেলার গাজিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিজিবি সিপাহী মোহাম্মদ শাওন, গ্রামবাসী মজিদ, শাহেদ মিয়া এবং খালেদ আলী। এছাড়া, ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার ওসি একুশে টেলিভিশনকে বিজিবিসহ দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে স্থানীয়দের দাবি, বিজিবির গুলিতে গ্রামের তিনজন নিহত হয়েছেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন জানান, আমরা দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজন বিজিবি’র সদস্য রয়েছেন।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬