র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ রোহিঙ্গা নিহত

০২ মার্চ ২০২০, ১২:২৮ PM

© ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৭ জন রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছেন। র‍্যাব জানিয়েছে, সোমবার মধ্যরাতের পর কক্সবাজারের টেকনাফের জাদিমোড়া মোছনির ২৭ নম্বর রোহিঙ্গা শিবির থেকে অল্প দূরত্বে দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।

র‍্যাবের টেকনাফের ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এখবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ে র‍্যাব যখন অভিযান চালাতে যায় তখন, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ গোলাগুলিতে নিহত সাত জনই রোহিঙ্গা বলে র‍্যাব নিশ্চিত হয়েছে। খবর: বিবিসি বাংলা।

র‍্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন, নিহতরা রোহিঙ্গা ক্যাম্পে একটি অপরাধী গোষ্ঠীর সাথে জড়িত বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। ঘটনাস্থল থেকে তারা কিছু গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানান।

তিনি বলেন, অভিযান এখনো চলছে। তবে রোহিঙ্গাদের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close