ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে মিডিয়াল্যাব উদ্বোধন

০১ মার্চ ২০২০, ০৩:৪৬ PM

© টিডিসি ফটো

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের সর্বাধূনিক প্রযুক্তির নতুন মিডিয়াল্যাব উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসের চতুর্থ তলায় বিভাগের শিক্ষার্থীদের টেলিভিশন প্রযুক্তি অনুশীলনের জন্য সাজানো হয়েছে এ ল্যাবটি।

গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই স্টুডিওর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ড. সবুর খান বলেন, ‘ডিজিটাল যুগে শিক্ষার্থীদের এখন অনেক বেশি নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। তাই শিক্ষকদের এসব প্রযুক্তির ব্যবহারিক প্রযোগর সাথে শিক্ষার্থীদেরকে যুক্ত করতে হবে যাতে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করার প্রশিক্ষণ লাভ করতে পারে।’এ ল্যাব শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে সহায়ক হবে বলে তিনি আশা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান, , মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ও পরিচালক (ইন্টারন্যাশনাল এফেয়ার্স) প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন এবং ও সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরপর প্রথম আলোচনা অনুষ্ঠানে ‘জেএমসি খোলামন খোলা জানালা’ ধারণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেএমসি বিভাগের প্রধান সেলিম আহমেদ।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close