ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, সিটি কলেজের তিন ছাত্র গ্রেফতার

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৮ PM

© ফাইল ফটো

ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর বাবার করা মামলায় সিটি কলেজের ৩ ছাত্রকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- আশিকুর রহমান (১৭) পিতা খলিলুর রহমান, সাব্বির আহমেদ (১৭) পিতা ওমর খইয়াম, ইয়াসিন সরকার (১৭) পিতা আলমগীর সরকার। তাদেরকে তিন দিনের রিমান্ডে পেতে শুক্রবার আদালতে তুলে আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ।

গুরুতর আহত ঢাকা কলেজের শিক্ষার্থী রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার চাখারী ধানমন্ডি থানায় সিটি কলেজের ৪ শিক্ষার্থীর নামে মামলা দায়ের করেছেন।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, কালকের ঘটনায় আহতের এক শিক্ষার্থীর বাবা মামলা করেছে, আমরা তিনজনকে গ্রেফতার করেছি। গ্রেফতার ছাত্রদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬