মাটিচাপা দেয়া ছাত্রের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত দুই সহপাঠী

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৮ AM

© সংগৃহীত

কেরানীগঞ্জে মোকসেদুল মোমেনিন (১৭) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রতনের খামার এলাকায় মাটিচাপা দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি চাকু উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বুধবার ফাহিম নামে মোকসেদুলের এক সহপাঠীকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মতে মোকসেদুলের লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, বন্দডাকপাড় এলাকায় তাদের বাসা। মঙ্গলবার দুপুরে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় মোকসেদুল। এরপর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।


পরদিন মোকসেদুলের মোবাইল থেকে তার কাছে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে একজন। এ সময় তাকে বলা হয়, তার ছেলেকে অপহরণ করা হয়েছে, বাঁচাতে চাইলে ২ কোটি টাকা দিতে হবে। পরে তিনি দুই দফায় বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা অপহরণকারীদের পাঠান।

এরপর এ ঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র‌্যাব কেরানীগঞ্জ ক্যাম্পকে লিখিতভাবে জানায়। র‌্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম জানান, অভিযোগ পাওয়ার পর বিকাশ নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর নবাবপুর রোড থেকে ফাহিম নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, মঙ্গলবার দুপুরে মোকসেদুলকে রতনের খামার এলাকায় ডেকে নিয়ে জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে ফাহিম ছাড়াও আরিফ ও রাজু নামে তাদের দুই সহপাঠী অংশ নেয়। তারা পলাতক রয়েছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফাহিম হত্যার কথা স্বীকার করে এবং লাশ লুকিয়ে রাখার স্থান দেখিয়ে দেয়। র‌্যাব ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে এবং খুনের কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ এসে লাশ

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence