সুইমিং পুলে পাপিয়ার ড্যান্স ভিডিও ভাইরাল

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৪ PM

© সংগৃহীত

সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউর সুইমিং পুলের ড্যান্স ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ৫ জন মেয়ের সঙ্গে সুইমিং পুলে পানিতে নাচতে দেখা যায় তাকে। এসময় বিভিন্ন গানের সঙ্গে পানির মধ্যেই তাল মিলিয়ে সবার সাথে নেচেছেন পাপিয়া।

এর আগে পাপিয়ার একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছিল। একটি পিস্তল হাতে সেই টিকটক ভিডিও বানিয়েছিলেন পাপিয়া। এতে ‘গোলাবি আঁখে’ শিরোনামের গানে পারফর্ম করতে দেখা যায় তাকে। পাপিয়া গ্রেফতার হওয়ার পর ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন সকালে রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ গ্রেফতার চারজনকে তিন মামলায় পাঁচ দিন করে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে এরই মধ্যে জিজ্ঞাসাবাদে পাপিয়া ওরফে পিউদের মুখ থেকে বেরিয়ে আসছে অনেক পিলে চমকানো তথ্য। বেরিয়ে আসছে অনেকের নাম। তদন্তে উঠে আসছে, অনেক প্রভাবশালীর সঙ্গে পিউর বিশেষ সম্পর্ক এবং ব্যবসার বিষয়টিও। ইতিমধ্যে র‌্যাব পিউর ঢাকার বাসা, অফিস এবং নরসিংদীর বাড়ি থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। এর কিছু তথ্য ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬