সড়কে উল্টে গেল বাস, মা-মেয়ে নিহত

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:২১ AM

© সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ। আজ রবিবার (২৩ ফেব্রুয়া‌রি) সকাল সোয়া ৬টার দি‌কে উপ‌জেলার মৌচাক এলাকার গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন উপ‌জেলার বোড‌মিল এলাকার ই‌দ্রিস আলীর স্ত্রী ফা‌তেমা বেগম (৩৫) ও তা‌দের মে‌য়ে আরবী (৯ মাস)।

সালনা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌জিবুর রহমান জানান, কা‌লিয়া‌কৈর থে‌কে ছে‌ড়ে আসা আজ‌মেরী প‌রিবহ‌নের একটি যাত্রীবাহী বাস ঢাকার দি‌কে যা‌চ্ছিল। বাসটি গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কের মৌচাক এলাকায় পৌঁছা‌লে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই বা‌সের যাত্রী ফা‌তেমা বেগম ও তাঁর মে‌য়ে আরবী।

খবর পে‌য়ে হাইও‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌ল থেকে মর‌দেহ উদ্ধার ক‌রে। এ ব্যাপা‌রে আইনি ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলে জানান ওসি।

গাকৃবিতে জলবায়ু সহনশীল পরিবেশে মৌমাছি পালনে কর্মশালা
  • ২৩ এপ্রিল ২০২৬
মোচ উঠলেই ঢলঢলা হয়ে ছেলেকে মোবাইল দিয়ে দেন, তারা খারাপ হয়ে …
  • ২৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই মিনিস্টার নিয়োগ দেবে নারী শোরুম ম্যানেজার, ক…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুবিতে ঘন ঘন লোডশেডিং, শিক্ষার্থীদের দুর্ভোগ
  • ২৩ এপ্রিল ২০২৬
নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
  • ২৩ এপ্রিল ২০২৬