কলেজছাত্রের কব্জি কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৬ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হত্যা মামলার আসামিকে গ্রেফতার করার জের ধরে বাদীর বাড়িতে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ওই মামলার বাদীর ছোট ভাই কলেজছাত্র রনিকে কুপিয়ে হাতের কবজি দ্বিখণ্ডিত করে ফেলে হামলাকারীরা।

আহত কলেছাত্রের নাম মোহাম্মদ রনি। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার রাতেই রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, আট বছর আগে রনির পিতা হত্যায় পুলিশ এক আসামিকে গ্রেফতার করার জেরে এ কাণ্ড ঘটায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার এ ঘটনায় আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এর আগের দিন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ওই কলেজ ছাত্রের বাড়িতে হামলা চালানো হয়।

ভুক্তভোগি পরিবারের দাবি কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃতে ইয়ানুছ আলী, রাসেল, জুয়েল, জাকির, আলী হোসেন, হালিম ও আলামিনসহ ১৫ থেকে ১৬ জনের একটি দল ওই হামলায় অংশ নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে আট বছর আগে খুন হন রব মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় মামলা করেন নিহতের ছেলে মাঈন উদ্দিন। শনিবার ওই মামলার এক আসামিকে পুলিশ গ্রেফতার করে। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে সংগঠনটির এক দল নেতাকর্মী বাদির বাড়িতে হামলা চালায়।

সূত্র আরও জানায়, ছাত্রলীগের নেতাকর্মীরা মামলার বাদি মাঈন উদ্দিনের ঘরে ঢুকে মাঈন উদ্দিন, তার স্ত্রী, ছোট ভাই মোহাম্মদ রনি ও মা জাহানারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এদিকে এ হামলার ঘটনার সময় কলেজ ছাত্র রনির এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে স্থানীয়ভাবে খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি সত্য নয় বলে পুলিশ দাবি করছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, হত্যা মামলার আসামিকে পুলিশ গ্রেফতার করায় বাদির বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়েছে বলে খবর পেয়েছি। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।

তিনি বলেন, আমরা অভিযোগ গ্রহণ করে তদন্ত করছি। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

রনির কবজি কেটে ফেলার অভিযোগ প্রসঙ্গে ওসি নজরুল ইসলাম বলেন, কবজি কেটে ফেলার অভিযোগ সত্য নয়। হামলাকারিরা ধারালো অস্ত্রের আঘাত করলে রনি হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে তার হাতের দুই আঙ্গুলের মাঝখানে কেটে যায়। আমি ভিডিওটি দেখেছি। কবজি কাটা পড়েনি। খবর পেয়ে আহত রনিকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬