যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর মাথা ন্যাড়া

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৩ AM

© টিডিসি ফটো

যৌতুকের টাকা না পেয়ে স্বামী, শাশুড়ি ও দুই মামা শ্বশুর মিলে গৃহবধূর মাথা ন্যাড়া করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) শ্রীপুর থানায় একটি মামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত এক মামা শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূ পুলিশকে বলেন, ছেলের জন্মের মাসখানেক পর থেকেই স্বামী সাঈম পরিবারের লোকজনের প্ররোচণায় দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। গৃহবধূ বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে অপারগতা জানালে স্বামী, শাশুড়ি ও দুই মামা শ্বশুর প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি স্বামীসহ তার পরিবারের লোকজন গৃহবধূকে মারধর করে এবং ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে ঘরে আটকে রাখে। পরে (১২ ফেব্রুয়ারি) বুধবার কৌশলে ছেলে মোয়াজ্জেমকে নিয়ে বাবার বাড়িতে পালিয়ে যান ওই গৃহবধূ। পরে এ ঘটনায় তিনি মামলা করেন।

উপপরিদর্শক এখলাছ উদ্দিন বলেন, মামলা পর ওইদিন রাতেই একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

যৌতুক দাবিতে নির্যাতন মামলার আসামিরা হলো স্বামী সাঈম আহমেদ (২৬), শাশুড়ি জাহানারা বেগম (৪৫), মামা শ্বশুর আতাবুর রহমান (৪২) ও হাবিবুর রহমান (৩৮)। পুলিশ আতাবুর রহমানকে গ্রেফতার করে সোমবার (১৭ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এখলাছ উদ্দিন নির্যাতনের শিকার গৃহবধূর বরাত দিয়ে জানান, প্রায় পাঁচ বছর আগে গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের সালেহ আহমেদের ছেলে সাঈম আহমেদের সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। তাদের ঘরে আড়াই বছরের এক ছেলে সন্তান রয়েছে।

 

হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close