ট্রাকের চাপায় স্কুলছাত্রের মৃত্যু

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৯ PM

© সংগৃহীত

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় সাইকেল চালিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল স্কুলছাত্র মো. রাহাত হোসেন। কিন্তু তার সেই যাত্রা থামিয়ে দিল ঘাতক ট্রাকের ধাক্কা। মুহূতেই নিথর হলো তার দেহ। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে একই এলাকার মকিমপুর গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রব জানান, রাহাত সাইকেল চালিয়ে মাধবপুর স্টেশনে আসছিল। পথে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকচালককে আটক করা হয়েছে।

অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
close