ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০১ PM

© ফাইল ফটো

ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলার সুখদেবপুর চৌরাস্তার মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মজনুর রহমান (২৮) বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বোচাগঞ্জ উপজেলার ধনতলা শাহাপাড়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে ৮-১০ জন অজ্ঞাত যুবক এসে সুখদেবপুর চৌরাস্তার মোড়ে দেশি অস্ত্র দিয়ে মজনুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন মজনুকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আইয়ুব আলী বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পরিচিতজনরাই তাকে হত্যা করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মজনুরের লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬