স্কুলের ছাদে ছাত্রীদের পর্নো ভিডিও দেখাতেন প্রধান শিক্ষক

১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৩ PM
অভিযুক্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

অভিযুক্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন © সংগৃহীত

গাইডবই দেয়ার নামে বিদ্যালয়ের ছাদে ছাত্রীদের পর্নো ভিডিও দেখানো ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সুনামগঞ্জ সদরের মাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম গিয়াস উদ্দিন। মঙ্গলবার রাতে সুনামগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন হয়রানির শিকার হওয়া এক ছাত্রীর বাবা।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত শিক্ষককে আদলতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পাল তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, শহরতলির মাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অষ্টম শ্রেণির চার ছাত্রীকে বিভিন্ন সময়ে গাইডবই দেয়ার নামে বিদ্যালয়ের ছাদে নিয়ে পর্নো ভিডিও দেখতে বাধ্য করা, নানা অজুহাতে শরীরে হাত দেয়া, যৌনপীড়নের অভিযোগে এক অভিভাবক মামলা করেছেন।

অভিযুক্ত শিক্ষক

 

বুধবার সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পাল হয়রানির শিকার চার ছাত্রীর ২২ ধারার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার বিকালে চার ছাত্রীকে পর্নো ছবি দেখানো ও যৌন হয়রানির অভিযোগে ওই প্রধান শিক্ষককে আটক করে পুলিশে দেয় অভিভাবকসহ স্থানীয় লোকজন।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপপরিচালক একেএম সাফায়েত আলম বলেন, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬