তৃতীয় শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে যৌন নিপীড়নে একজন গ্রেপ্তার

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৫ PM

© সংগৃহীত

নয় বছরের এক  শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ই ফেব্রুয়ারি)  রাতে নগরীর হালিশহর থানার সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা জানান।

গ্রেপ্তারকৃত ব্যক্তির মো. নুরুন্নবী (৫৫)।  হালিশহর আর্টিলারি ট্রেনিং রেজিমেন্টের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে সে।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহার বরাত দিয়ে জানা যায়, রাতে এক নারী থানায় এসে তার তৃতীয় শ্রেণি পড়ুয়া নয় বছর বয়সী মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ করেন নুরুন্নবীর বিরুদ্ধে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

ওই নারী জানান, গ্রেপ্তার নুরুন্নবী ও তিনি প্রতিবেশী। শুক্রবার বিকালে তার মেয়ে চকলেট কিনে দোকান থেকে বাসায় ফেরার পথে নুরুন্নবী তাকে বাসায় ডেকে নিয়ে ‘যৌন নিপীড়ন করেন’।

শনিবার সন্ধ্যায় তিনি মেয়েকে কোচিংয়ে পাঠানোর সময় কাপড় পরাতে গিয়ে বুকে ‘কামড়ের দাগ’ দেখতে পান। তখন মেয়েটি মাকে ঘটনা খুলে বলে।

ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে, বিএনপি মহাসচিবের দুঃখ প্রকাশ
  • ২৫ মার্চ ২০২৬
উদ্ধারে হিমসিম খাচ্ছে ডুবুরিরা, ৯০ ফুট পানির নিচে বাস
  • ২৫ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রী
  • ২৫ মার্চ ২০২৬
ঠিক এক মিনিট আগেই ডাক দিছি— ‘বাবা নিচে নেমে আসো’
  • ২৫ মার্চ ২০২৬
দেশসেরা ঢাবি, স্থান পেল বুয়েট-নর্থ সাউথসহ ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৫ মার্চ ২০২৬
এবার পাল্টা ভিডিও প্রকাশ করে অবস্থান জানাল নবীন ফ্যাশন
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence