দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৬ AM

© সংগৃহীত

পিরোজপুরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে স্বরূপকাঠিতে খাড়াবাক গ্রামে চতুর্থ শ্রেণির (১০) এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। শনিবার ধর্ষণের এ ঘটনায় আশ্রাব আলী (৬০) নামে এক দোকানদারকে আসামি করে ধর্ষিতার বাবা থানায় একটি মামলা দায়ের করেন। পরে বরিশাল র‌্যাব -৮ এর সদস্যরা আশ্রাব আলীকে গ্রেফতার করে।

জানা যায়, খাড়াবাক গ্রামের হত দরিদ্র পরিবারের ওই স্কুলছাত্রী শুক্রবার বিকেলে পার্শ্ববর্তি আশ্রাব আলীর দোকানে যায়। একপর্যায়ে আশ্রাব ওই মেয়েটিকে ফুসলিয়ে তার ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় মেয়েটি তার বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে স্বরূপকাঠি হাসপাতালে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ আউয়াল কবির জানান, এ ঘটনা থানায় মামলা দায়ের হয়েছে। আসামি র‌্যাব সদস্যদের হেফাজতে রয়েছে।

অন্যদিকে, উপজেলার বালিহারি গ্রামের ৬ষ্ঠ শ্রেণি (১৫) পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতার পরিবারের দাবী তাদের মেয়ে ৭ মাসের অন্তসত্ত্বা । শনিবার দুপুরে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা দিলে পুলিশ মামুনকে গ্রেফতার করে। মামুন বৈঠাকাটা এলাকার ফারুকের ছেলে।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬