প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান: প্রবেশপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫১ AM

© সংগৃহীত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় লক্ষ্মীপুরের কমলনগরে তানজিনা অক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আইয়ুবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইমুল ইসলাম নামের এক যুবক দীর্ঘদিন ধরে ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথিমধ্যে তার দুই-তিন জন সঙ্গীকে নিয়ে ঐ পরীক্ষার্থীর গতিরোধ করে প্রবেশপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে।

হাজিরহাট মিল্লাত একাডেমি কেন্দ্রের হল সুপার এ কে এম জায়েদ বিল্লাহ বলেন, ‘প্রবেশপত্র ছিনিয়ে নেওয়ার বিষয়ে ঐ ছাত্রী আমাদের জানালে আমরা ডুপ্লিকেট কপি নিয়ে আসতে বলি। পরে সে বাড়ি থেকে ডুপ্লিকেট কপি এনে পরীক্ষা দেওয়া শুরু করে। এর মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়।’ কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close