ব্যাডমিন্টন খেলা নিয়ে কলেজছাত্রকে খুন

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৮ AM

© সংগৃহীত

গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র গড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী আহত রিফাত দেওয়ান (১৮) মারা গেছেন। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টন খেলায় তর্কের জের ধরে রিফাতকে ছুরি দিয়ে আঘাত করে একই গ্রামের সেলিম দেওয়ানের ছেলে শিশির দেওয়ান। এতে গুরুতর আহত হয় রিফাত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) প্রাণ বন্ধৃ চন্দ্র বিশ্বাস জানান, খেলা নিয়ে বিরোধ ও প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬