সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪ AM

© সংগৃহীত

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় ইসমাইল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ওই হামলার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর রায়েরবাজার এলাকার বুদ্ধিজীবী সড়কের একটি বাসা থেকে ইসমাইলকে আটক করা হয়। পরে তাকে সুমনের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। আজ রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে। ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের শনাক্তে কাজ করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বলেন, এজন্য একটু সময় লাগছে। তবে সব আসামি ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন দিন দুপুরে মোহাম্মদপুরের রায়েরবাজার জাফরাবাদ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের সশস্ত্র বাহিনীর মহড়ার ছবি তোলায় সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close