অনিয়ম-দুর্নীতির অভিযোগে চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ বরখাস্ত

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫২ AM

© টিডিসি ফটো

পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানকে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এর আগে তার বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন, কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজ।

অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগের সত্যতা, তদন্ত কমিটির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তদন্ত ও সরকারি কাজে বাধাদানসহ নানা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ১৫টি গাছ কাটার মামলায় গত ২৬ জানুয়ারি পাবনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ শুনানি শেষে অধ্যক্ষ মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৩০ জানুয়ারি পাবনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন অধ্যক্ষ মো. মিজানুর রহমান। গত ৪ ফেব্রুয়ারি শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো. মকবুল আহসান তার জামিন আবেদন মঞ্জুর করেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) তিনি কারাগার থেকে বের হন।

উল্লেখ্য, অধ্যক্ষ মিজানুর রহমানের নানা অনিয়ম, দুর্নীতি নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে বেশকিছু প্রতিবেদন প্রকাশিত হয়। তার বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন, কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজ।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬