সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:০১ PM

© সংগৃহীত

সিলেটে সড়ক দুর্ঘটনায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী ইমতিয়াজ মাহবুব মির্জা (২০) নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের শাহী ঈদগাহ টিভি গেইট এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত ২১ জানুয়ারি দিনগত রাত আড়াইটার দিকে নগরের চৌহাট্টায় বেপোরোয়া গতির ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ ঘটনাস্থলে প্রাণ হারান। ওই রাতে এক আত্মীয়র বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে দুই বন্ধুসহ মোটরসাইকেল যোগে ফিরছিলেন ইমতিয়াজ। তিনি নগরের শেখঘাট এলাকার বাসিন্দা ও আইএইচটির ছাত্র ছিলেন।

মানববন্ধনের সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই।’ খুনি চালকের রক্ষা নাই, বিচার চাই, ফাঁসি চাই’ স্লোগানে দেন।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬