এসএসসি শুরুর আগে প্রশ্নফাঁস করায় বেশকিছু ফেসবুক আইডি ব্লক

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৭ AM

© টিডিসি ফটো

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের আওতায় এই পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। এসময় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে বিভ্রান্তি ও প্রতারণার ফাঁদ পাতার অভিযোগে ১০টি ফেসবুক আইডি, ১৫টি পেজ এবং কয়েকটি গ্রুপ ব্লক করা হয়েছে।

পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট সূত্র জানায়, আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার জন্য প্রায় এক মাস আগ থেকে অনলাইনে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ও প্রতারণা চক্রের সন্ধানে মনিটরিং বাড়ানো হয়। এ সময় অনেকগুলো ফেসবুক আইডি, পেজ ও গ্রুপে প্রশ্নফাঁস বিষয়ক বিভ্রান্তির পোস্ট পাওয়া যায়। এসবের বিরুদ্ধেই অভিযান চলছে।

প্রশ্নফাঁসের বিষয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম জানান, এসএসসির প্রশ্ন কোনোভাবেই ফাঁস হওয়ার সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম বা জনপ্রিয় চ্যাট ইঞ্জিনগুলোর পাবলিক বা ক্লোজড গ্রুপে যারা প্রশ্ন সরবরাহ করবে বলে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। এরইমধ্যে সেসব ভুয়া কন্টেন্টগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেয়া শুরু করেছি। কমপক্ষে ১০টি ফেসবুক আইডি, ১৫টি পেজ ও কয়েকটি গ্রুপ ব্লক করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা কয়েকদিন ধরে বিষয়গুলো মনিটরিং করছি। প্রতি বছরই করি। গত দুই বছরে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫টা বড় গ্রুপের অ্যাডমিনসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের তদন্ত ও অনুসন্ধান চলবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানান, প্রশ্নফাঁস রোধে এবার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ২০ মিনিট বেশি সময় পাবেন।

 

 

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকের বদলির সুপারিশ নিয়ে যা বললেন…
  • ০৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
close