রাজধানীতে কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৬ PM
সুমন শিকদার

সুমন শিকদার © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কাউন্সিলর প্রার্থীর এক এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সুমন শিকদার (২৫)। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। শনিবার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রহিম ব্যাপারী ঘাটে এ ঘটনা ঘটে।

সুমনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতির বালুর চরে। সুমন ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন বলে জানায় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও নিহত সুমনের বন্ধু মো. সাজ্জাদ বলেন, আমি সুমন, রুবেল, আলামিন, ইমরান মেসি ও ইমরানসহ ৬ জন রহিম ব্যাপারী ঘাটে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ অর্ধশত যুবক এসে ৩৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা শাহ আলম জীবনের লোক কে কে আছে, বলে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সুমন আহত হলে আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে আমার বন্ধুকে এভাবে হত্যা করল আমরা জানি না। হামলা করার সময় সবার মুখে মাস্ক পরা থাকায় কাউকে চিনতে পারিনি।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মকুল রঞ্জন দেব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচন সংক্রান্ত কোনো কারণে এ ঘটনা ঘটেনি। বরং ব্যক্তিগত বিরোধের কারণে এমনটি হয়ে থাকতে পারে।এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence