ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় অফিস সহকারীকে কোপাল দুর্বৃত্তরা

২৯ জানুয়ারি ২০২০, ০৭:৫৯ PM
সোহেল রানা

সোহেল রানা © সংগৃহীত

ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিদ্যালয়ের এক অফিস সহকারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই অফিস সহকারীর নাম সোহেল রানাকে (২৮)।

পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের গোপালপুর আজগর আলী উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার সকালে সোহেল রানার বড় ভাই সুলতান প্রামাণিক বাদী হয়ে ১১ জনকে আসামি করে একটি মামলা করেন।

প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। এ সময় ১০ থেকে ১২ জন বহিরাগত যুবক সেখানে যান। তাঁরা অনুষ্ঠানে অংশ নেওয়া ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকেন। বিদ্যালয়ের অফিস সহকারী সোহেল রানা বিষয়টি দেখতে পেয়ে প্রথমে যুবকদের থামানোর চেষ্টা করেন। এতে তাঁরা খেপে ছাত্রীদের নিয়ে বাজে মন্তব্য করেন। একপর্যায়ে সোহেল রানা ওই যুবকদের অনুষ্ঠান এলাকা ছেড়ে যেতে বললে তাঁরা তাঁকে পিটিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে গুরুতর জখম অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ প্রসঙ্গে সুজানগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের খুঁজতে অভিযান চালানো হচ্ছে। তবে তাঁরা গা ঢাকা দিয়ে আছেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬