যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ প্রেমিকের গুলিতে প্রাণ গেল বাঙালি তরুণীর

২৯ জানুয়ারি ২০২০, ১১:৩২ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ প্রেমিকের বন্দুকের গুলিতে এক বাঙালি তরুণীর প্রাণ গেছে। ২২ বছর বয়সী ওই তরুনীর নাম সিনথিয়া ডি কোস্টা। গত ২৪ জানুয়ারি ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রেমিক ডেরিক ম্যানকে গ্রেফতার করেছে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ।

মা-বাবার সাথে ওয়াশিংটন ডিসির নিকটবর্তী ম্যারিল্যান্ড রাজ্যেও সিলভার স্প্রিং সিটিতে থাকতেন সিনথিয়া। তার নিহত হবার সংবাদ ফোন করে তার বাবা এন্ড্রু ডি কোস্টাকে জানিয়েছে ইন্ডিয়ানা পুুলিশ।

সিনথিয়ার মা সিসিলিয়া জানান, চাকরির সুবাদে ওয়াশিংটনে একটি সম্মেলনে গেলে ডেরিকের সাথে দেখা হয় তার। ডেরিক সিনথিয়াকে ভালো লাগে বলে জানায় এবং বিয়ের প্রস্তাব দেয়। পরে সিনথিয়া বিষয়টি নিয়ে তার সাথে আলোচনা করে।

ওই যুবককে দেখতে চাইলে সে তাকে বাসায় এনে পরিচয় করিয়ে দেয়। মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ডেরিকের সাথে মেয়ের বিয়ে দিতে না চাইলেও সিনথিয়া তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যুবকটি ভার্জিনিয়ায় থাকতে প্রায়ই সিনথিয়া তার বাড়ি যেত।

তার সাথে মনোমালিন্য দেখা দিলে সিনথিয়া বাসায় চলে আসে ছয় মাস আগে। গত ১৩ জানুয়ারি সিনথিয়া ওই যুবকের সাথে দেখা করতে যায়। সেখান থেকে তার মায়ের সাথে প্রতিদিনই টেলিফোনে কথা বলতো সিনথিয়া। এচাড়া সব ঠিক আছে বলেও উল্লেখ জানায়।

গত শুক্রবার বিকেলে ইন্ডিয়ানা পুলিশ সিনথিয়ার বাবাকে জানায়, তার মেয়ে গুলিতে নিহত হয়েছে। এনআরবি নিউজ।

বুটেক্সে অনুষ্ঠিত হল আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার
  • ২৩ এপ্রিল ২০২৬
জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা কী
  • ২৩ এপ্রিল ২০২৬
এপ্রিলের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রশক্তির নিন্দা
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুর…
  • ২৩ এপ্রিল ২০২৬