শিশু স্কুল পালানোয় বাবাকে পিটিয়ে হত্যা

২৭ জানুয়ারি ২০২০, ০৭:৪৩ PM
নিহত মো. আবুল বশার

নিহত মো. আবুল বশার © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে দুই শিশু শিক্ষার্থীকে স্কুলে পালানোর ঘটনাকে কেন্দ্র করে পিটুনিতে মো. আবুল বশার (৩০) নামে এক শিক্ষার্থীর বাবার মৃত্যু হয়েছে।রোববার (২৬ জানুয়ারি) দুপুরে পিটিয়ে আহত করলে ওই দিনই রাত সাড়ে আটটার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আবুল বশার ওই গ্রামের খালেক মাতব্বরের ছেলে। তিনি ঢাকার একটি লোহার কারখানায় গ্যাস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

জানা গেছে, উপজেলার নাজিরপুর গ্রামের আবুল বশারের ছেলে নাবিলের (৭) সাথে শিশু শ্রেণিতে পড়াশুনা করে একই গ্রামের চান মিয়ার ছেলে রবিউল (৭)। তারা দুই জনেই শনিবার স্কুল পালায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রোববার দুপুরে রবিউলের বাবা চান মিয়া ও বড় ভাই সাব্বির নাবিলের বাবা বশারের ওপর লাঠি সোটা নিয়ে হামলা চায়। এ সময় বেধরক পিটিয়ে রক্তাক্ত করে বশারকে সড়কের ওপর ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬