ঋণের চাপে শিক্ষকের আত্মহত্যা

২৬ জানুয়ারি ২০২০, ০১:৩৬ PM

© টিডিসি ফটো

মাগুরার নতুন বাজার এলাকায় ঋণের টাকা শোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কলেজের সহকারী অধ্যাপক। শুক্রবার রাতে মাগুরা সদরের জগদল সম্মিলনী কলেজের সহকারী অধ্যাপক এমএ সবুর করেছেন বলে জানা গেছে

নিহতের স্বজনরা জানান, সবুরের কাছ থেকে মানুষ প্রচুর টাকা পেতেন। তাই এ টাকা পরিশোধ করতে না পেরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মাগুরার অ্যাডিশনাল এসপি তারিকুল ইসলাম জানান,সকালে সবুরকে ঘুম থেকে তুলতে যান স্বজনরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় জানালার সঙ্গে তাকে ঝুলতে দেখে সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরে মারা যান।

তিনি আরো জানান, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ব্যাপারে মামলা হয়েছে।

 

উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন এবং মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সর…
  • ২২ এপ্রিল ২০২৬
জবিতে ‘বিশেষ বৃত্তি’ সুপারিশপ্রাপ্তদের ব্যাংক অ্যাকাউন্ট খো…
  • ২২ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের এপ্রিল মাসের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ২২ এপ্রিল ২০২৬