ময়মনসিংহে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

২৬ জানুয়ারি ২০২০, ০১:১৮ PM

© ফাইল ফটো

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার নতুন বাজার এলাকায় ট্রাকের চাপায় নারীসহ সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক মুক্তাগাছার নতুন বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence