আপত্তিকর অবস্থায় ছাত্রীসহ শিক্ষক আটক

২৫ জানুয়ারি ২০২০, ০৮:৩১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক শিক্ষক ও ছাত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দার একটি ভাড়া বাসা থেকে মাসুদ করিম (৪৫) ও স্থানীয় এক কলেজছাত্রীকে আটক করা হয়।

আটক মাসুদ করিম ঢাকার আইডিয়াল স্কুল নামে একটি স্কুলের ফুলপুর শাখার পরিচালক ও মেধাবিকাশ কোচিং সেন্টারের শিক্ষক। তার বাড়ি ঢাকার মুগদা থানায়। বাবার নাম মৃত আব্দুল হাই।

জানা গেছে, কয়েকমাস আগে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় ও পয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র ৩০০ গজের ভেতরেই ঢাকার আইডিয়াল স্কুল নামে একটি প্রতিষ্ঠান করেন। দীর্ঘদিন ধরে এলাকায় তার কাছে প্রাইভেট পড়ুয়া ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক নিয়ে নানা ধরনের অভিযোগ উঠলেও প্রভাবশালীদের সাথে চলাফেরা করায় বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। এদিকে লোকলজ্জার ভয়ে অনেক ছাত্রীর পরিবার চুপ থাকে।

মাসুদ করিমের পরিবার ঢাকায় বসবাস করলেও ফুলপুরে তিনি একাই থাকতেন। শুক্রবার সন্ধ্যায় ছাত্রীসহ বাসায় হাতে নাতে স্থানীয়রা তাদের ধরে গণধোলাই দিয়ে ৯৯৯ নাম্বারে ফোন করে থানায় সোপর্দ করে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, আটকৃত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে। ছাত্রীকে নিজ পরিবারের কাছে হেফাজতে দেওয়া হয়েছে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬