বগুড়ার কাহালুতে বাসচাপায় শিক্ষক নিহত

২৫ জানুয়ারি ২০২০, ০১:১২ PM

© সংগৃহীত

বগুড়ার কাহালুতে বাসের চাপায় আব্দুর রহমান (৫২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত কাহালু উপজেলার পাইকড় মুন্সিপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এছাড়া সে বিনোদ-কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিল।

শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার নারহট্ট ইউনিনের বিবিরপুকুর বাজারের পূর্ব পাশে রহিম পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বগুড়া-সান্তাহার সড়কে আব্দুর রহমান সকালে নিজের মোটর সাইকেলে স্কুলে যাবার সময় সকাল ১১ টার দিকে পিছন থেকে সান্তাহার গামী রিয়াদ পরিবহন নামের একটি বাস ধাক্কা দেয়। এতে আব্দুর রহমান মোটরসাইকেলসহ বাসের চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।এরপর এলকাবাসী চালকসহ বাসটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালকসহ বাসটি থানায় নিয়ে যায়।

কাহালু থানার সিনিয়র এসআই ডেভিড হিমাদ্রী বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬