মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

২৫ জানুয়ারি ২০২০, ০৮:৪৫ AM

© সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ফাজিল প্রথম বর্ষের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মনিরুল ইসলাম তারেক (১৮) এক যুবক আটক। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ভুক্তভোগী পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত তারেক উপজেলার রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াতী ভূঞা বাড়ির মো. খানের ছেলে।

গত বুধবার (২২ জানুয়ারি) আটককৃত যুবক ওই মাদ্রাসা ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর পরিবার ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষক ও তার সহযোগী চরকাঁকড়া ইউনিয়নের আহছান উল্যার ছেলে মো. নাহিদকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভিকটিমের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

আটককৃত যুবককে শনিবার (২৫ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়া এ ঘটনায় পলাতক আরও এক আসামীকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence