ইবিতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

২৪ জানুয়ারি ২০২০, ১০:৫৯ AM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নজরুল ইসলাম এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন শাহেদকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close