স্কুল শেষে সড়কে ঝরল ছাত্রের প্রাণ

২৩ জানুয়ারি ২০২০, ১১:০৫ AM

© সংগৃহীত

লক্ষ্মীপুরে স্কুল থেকে ফেরার পথে পিকআপ ভ্যানচাপায় নিশান আহমেদ ফারুক নামে এক শিশু নিহত হয়েছে। নিহত নিশান উপজেলার মটবী গ্রামের প্রবাসী আবু ছিদ্দিকের ছেলে ও উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পিকআপ ও ঘাতক চালককে আটকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল নিশান। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close