বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

২২ জানুয়ারি ২০২০, ০১:১৪ PM
সীমান্তে অস্ত্র হাতে বিএসএফ

সীমান্তে অস্ত্র হাতে বিএসএফ © ফাইল ফটো

লালমনিরহাটের হাতিবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার গুতামারি ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমঝোল গ্রামের শাহজাহান আলীর ছেলে সুরুজ (২৫) এবং একই গ্রামের উসমান আলীর ছেলে সুরুজ (৩২)।

স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন সুরুজ নামের দুইজন। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে দুইজনই নিহত হন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম দুই বাংলাদেশি গুলিতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

ট্যাগ: মৃত্যু
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬