বাগানে মিলল স্কুলছাত্রীর মরদেহ

২১ জানুয়ারি ২০২০, ০৮:২০ AM

© সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের একটি বাগান থেকে তানজিলা আক্তার রিয়া (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রী রশিদপুর গ্রামের আবদুল গফুরের মেয়ে ও স্থানীয় বজরা বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিহত তানজিনার মামা মো. মিরন জানান, সোমবার সকালে তানজিনা স্কুলে যায়। কিন্তু বিকেল হয়ে গেলেও স্কুল থেকে বাড়ি ফেরেনি। পরে সন্ধ্যার দিকে বাড়ি থেকে ৩০০-৪০০ গজ দূরের একটি বাগানের ভেতর তার লাশ দেখে এক শিশু চিৎকার দেয়। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের ভাষ্যমতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মেয়েটি বাগানে এসে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি নিশ্চিত না। লাশ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence