স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

১৯ জানুয়ারি ২০২০, ০৮:৫৫ PM
নিহত ছাত্র মারুফ হোসেন হৃদয়

নিহত ছাত্র মারুফ হোসেন হৃদয় © সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সদরের আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মারুফ হোসেন হৃদয় (১৫) কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল সাড়ে ৮টায় পুলিশ বিদ্যালয় সংলগ্ন একটি চা দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত হৃদয় হাজীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ঘোষাই বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে চা দোকানদার মো. ফরিদ দোকান খুলতে এসে স্কুলছাত্রের মরদেহ দেখতে পান। এ সময় সেখানে থাকা লোকজন পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের অভ্যন্তরে প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ও বিদ্যালয়ের মূল গেটের মধ্যে রক্তের দাগ রয়েছে। ওই ছাত্রকে পরিত্যক্ত ভবনে হত্যা করে দুর্বৃত্তরা বিদ্যালয়ের পাশের চা দোকানে মরদেহ রেখে চলে যায় বলে ধারণা স্থানীয়দের।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় স্কুলছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা দোকানে রেখে গেছে। হত্যার কারণ তদন্ত ছাড়া এই মুহুর্তে বলা সম্ভব নয়।লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬